বাংলাদেশ, জেলার সংবাদ

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট আটকে থাকল ফ্লাইট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে নভেম্বর ২০২৫ ০৪:৩২:৩২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ শিয়াল চলে আসায় উড্ডয়নে বিঘ্ন ঘটেছে। এ কারণে ঢাকাগামী ইউএস-বাংলার একটি ফ্লাইট প্রায় ২৬ মিনিট রানওয়েতে আটকে ছিল। বুধবার (১৯শে নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ইউএস-বাংলার ফ্লাইটটি (ইউএস-১০৬) সকাল ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। ঠিক সেই মুহূর্তে রানওয়েতে একটি শিয়াল দেখা যায়। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে উড্ডয়ন প্রক্রিয়া স্থগিত করা হয়। 

 

বিষয়টি নজরে আসার পরপরই বিমানবন্দরের পরিদর্শনকারী দল দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং শিয়ালটিকে তাড়া করে রানওয়ে থেকে সরিয়ে দেয়। রানওয়ে নিরাপদ নিশ্চিত হওয়ার পর দুপুর ১২টা ৬ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে আমরা নিয়মিত রানওয়ে পরীক্ষা করি। তবে রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝেমধ্যে শিয়াল, সাপ বা কুকুরের মতো বন্যপ্রাণী ঢুকে পড়ার ঘটনা ঘটে। আজকের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন