বাংলাদেশ, রাজধানী

শিক্ষাক্রম ও শিক্ষাপঞ্জি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পর্যায়ক্রমে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে পাঠ্যসূচি, শিক্ষাক্রম ও শিক্ষাপঞ্জি পরিবর্তনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৯ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে 'চীন-বাংলাদেশ শিক্ষা সহযোগিতা ফোরাম-২০২৬' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চীন দূতাবাস ও চায়না-বাংলাদেশ এডুকেশন অ্যান্ড কালচারাল এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

 

শিক্ষামন্ত্রী বলেন, দেশের উন্নয়ন নিশ্চিত করতে হলে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন ও শিক্ষকদের মানোন্নয়ন জরুরি। এ জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগে সাধারণ ও কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সেতুবন্ধ আরও সুদৃঢ় করার ক্ষেত্রে মূল উপকরণ হবে শিক্ষা।

 

অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে একাধিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে অতিথিরা শিক্ষা ও প্রযুক্তিবিষয়ক প্রদর্শনীর উদ্বোধন করেন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন