শিক্ষা

'শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জীবন ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে একটি দক্ষ জাতি গঠনে বর্তমান সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এবং মালয়েশিয়ার ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, তরুণ জনশক্তিকে দক্ষ করে গড়ে তোলার জন্য বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 

 

এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শামসুল আলম লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরিফুল বারী মজুমদার এবং উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা। প্রতিনিধি দলটি দক্ষতাভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনসহ বেশ কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা শিক্ষামন্ত্রীর কাছে পেশ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন