শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতি করলে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিক্ষা মন্ত্রণালয়ে যারা দুর্নীতি করবে, তারা ২৪ ঘণ্টাও থাকতে পারবেন না মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না। এখনো করছি। আজকেও একজনকে বিদায় দিয়েছি।

 

সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, পরবর্তী এসএসসি পরীক্ষা আগামী ডিসেম্বর মাসে নেওয়া যায় কি-না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। তবে বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন