আন্তর্জাতিক

শিগগিরই ২০টি নতুন পারমাণবিক সাফল্য উন্মোচনের ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসলামি বিপ্লব বিজয়ের বার্ষিকী বা ‘টেন-ডে ডন’উদযাপন উপলক্ষে আগামী কয়েক দিনের মধ্যে ২০টিরও বেশি নতুন পারমাণবিক সাফল্য উন্মোচনের ঘোষণা দিয়েছে ইরান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইসলামি এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ইসলামি জানান, নতুন এই উদ্ভাবনগুলো মূলত চিকিৎসা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা এবং শিল্প খাতের সঙ্গে সম্পর্কিত। তিনি জোর দিয়ে বলেন, জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে পারমাণবিক প্রযুক্তির ব্যবহারে আমাদের সংস্থা প্রতিশ্রুতিবদ্ধ।

 

ইরানের নতুন অর্জনগুলোর মধ্যে অন্যতম হলো ত্বকের ক্যানসার চিকিৎসার জন্য উৎপাদিত একটি বিশেষ ‘রেডিওফার্মাসিউটিক্যাল’ বা তেজস্ক্রিয় ওষুধ। এর মাধ্যমে ইরান এই ধরনের ওষুধ উৎপাদনকারী বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। ইসলামি জানান, ওষুধটি ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন করে ইতোমধ্যে জাতীয় চিকিৎসা ব্যবস্থায় যুক্ত হয়েছে এবং রোগীদের কার্যকর সেবা দিচ্ছে।

 

কোল্ড প্লাজমা ও অন্যান্য প্রযুক্তি স্বাস্থ্যখাতে আরেকটি বড় সাফল্য হলো কোল্ড প্লাজমা প্রযুক্তিনির্ভর ক্ষত নিরাময় ক্লিনিক। দেশজুড়ে ইতোমধ্যে এমন ১২টি ক্লিনিক চালু করা হয়েছে এবং শিগগিরই আরও ক্লিনিক খোলার পরিকল্পনা রয়েছে।

 

এছড়া কোয়ান্টাম সায়েন্স, লেজার প্রযুক্তি এবং ডিউটেরিয়াম প্রক্রিয়াজাতকরণের মতো পারমাণবিক সংশ্লিষ্ট প্রযুক্তিতেও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ইসলামি এগুলোকে ভবিষ্যৎমুখী উদ্ভাবন হিসেবে অভিহিত করেন, যা ইরানকে বৈজ্ঞানিক গবেষণায় সামনের সারিতে নিয়ে যাবে। শিল্প ও খনি খাতের আরও কিছু সাফল্য পর্যায়ক্রমে জনসমক্ষে আনা হবে বলেও তিনি জানান।

 

তথ্যসূত্র মেহের নিউজ এজেন্সি

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন