জেলার সংবাদ, অপরাধ

শিবির ক্যাডার বাবলার বাড়ি থেকে একে-২২ সহ অস্ত্র উদ্ধার

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ৯ই ফেব্রুয়ারি ২০২০ ১১:১৫:০৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সাজ্জাদের সহযোগী সরোয়ার প্রকাশ বাবলা শাহজালাল বিমানবন্দরে পুলিশের হাতে গ্রেপ্তারের পর চট্টগ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে একে-২২, এলজি ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ভোরে, পুলিশ সরোয়ারের বাড়িতে অভিযানে গেলে মাটির নিচে লুকানো অবস্থায় বিপুল গুলি ও অস্ত্র উদ্ধার করে। এর আগে, শনিবার সকালে কাতার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছালে বিমানবন্দর থেকেই সরোয়ারকে গ্রেপ্তার করে ডিএমপির পুলিশ। তাকে সিএমপির বায়েজিদ থানায় হস্তান্তরের পর জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান দেয় সরোয়ার। পরে, তার বাড়িতে মাটির নিচে লুকানো অবস্থায় একে-২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, ২টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

গত বছরের শেষ দিকে কাতারে সাজ্জাদের আরেক সহযোগী ম্যাক্সনের সঙ্গে মারামারিতে জড়িয়ে সরোয়ার ও ম্যাক্সন দুজনই কাতার পুলিশের হাতে আটক হন। সরোয়ার, ম্যাক্সন ও তাদের গুরু সাজ্জাদের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্রবাজিসহ বিভিন্ন অভিযোগ ১৬টি মামলা রয়েছে। বিদেশে বসে তারা চাঁদাবাজি করতো বলো জানায় পুলিশ।

আরও পড়ুন