দীর্ঘ প্রতীক্ষার পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু ইস্যুতে সরাসরি আলোচনার ঘোষণা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী শুক্রবার ওমানের রাজধানী মাসকাটে এই আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরাঘচি তার পোস্টে উল্লেখ করেন, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় মাসকাটে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে পরমাণু বিষয়ে আলোচনা শুরু হবে। এই আলোচনার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি ওমান সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান।
তবে ইরানের শীর্ষ এই কূটনীতিক তাঁর পোস্টে আলোচনার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও বিস্তারিত কোনো এজেন্ডা প্রকাশ করেননি। তবে তিনি ওমানকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে অভিহিত করে তাদের আতিথেয়তা ও কূটনৈতিক উদ্যোগের প্রশংসা করেন।
তথ্যসূত্র ইরনা
ডিবিসি/এমইউএ