বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

শুধু আইন থাকলেই হয় না, তার বাস্তবায়ন করা জরুরি: জাইমা রহমান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুধু আইন থাকলেই হবে না, তার যথাযথ বাস্তবায়ন করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে সোমবার (২ ফেব্রুয়ারি) বিএনপি সমর্থিত একটি সংগঠনের আয়োজিত চায়ের আড্ডায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক নিরাপত্তাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু নিয়ে কথা বলেন তিনি।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪ কোটি তরুণ ভোটারকে রাজনৈতিক দলগুলো সবচেয়ে বড় 'গেম চেঞ্জার' হিসেবে বিবেচনা করছে। তরুণদের ভাবনা জানতেই এই আড্ডার আয়োজন করা হয়। 

 

অনুষ্ঠানে জাইমা রহমান জানান, আগামীতে বিএনপি তরুণ প্রজন্মের স্বপ্ন ও চাহিদাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সামাজিক অসঙ্গতি ও বৈষম্য দূর করে নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করে যাবে এবং এই পথচলায় তরুণদের সহযাত্রী হিসেবে পাশে থাকার আহ্বান জানান তিনি।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন