জেলার সংবাদ

শেরপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই বন্ধুর মরদেহ

শেরপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘণ্টা পর রোহান ও ইসমাইল নামে দুই শিশুর মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোররাতে উপজেলার কলসপাড় ইউনিয়নের মধ্য নাকশী এলাকার একটি বড় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রবিবার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে বের হয় রোহান ও ইসমাইল। এরপর দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে রাত পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

এলাকাবাসী জানান, দুই বন্ধু মাঝেমধ্যে স্থানীয় নদী ও জলাশয়ে মাছ ধরতে নামত। তারা ভালোভাবে সাঁতারও জানত না। এ কারণে নিখোঁজ হওয়ার পর থেকেই মাছ ধরতে গিয়ে কোনো জলাশয়ে ডুবে যাওয়ার আশঙ্কা করছিলেন স্বজনরা।

 

পরে সোমবার ভোররাতে মধ্য নাকশী এলাকার বড় পুকুরে দুই জনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

 

একসঙ্গে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান দুই কিশোরের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন