খেলাধুলা, ক্রিকেট

শেষ দিনে প্রধান নির্বাচক হতে আবেদন করছেন বাশার

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। আর কয়েক মাস রয়েছেন আর জাতীয় দলের সঙ্গে। তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগেই নতুন প্রধান নির্বাচক ও সহকারী নির্বাচক খুঁজছে বিসিবি। এজন্য বিজ্ঞপ্তিও দিয়েছে ক্রিকেট বোর্ড।

ইতোমধ্যে অনেকেই আবেদন করেছেন প্রধান নির্বাচক হওয়ার জন্য। আজ রবিবার আবেদন করার শেষ দিন। এদিন প্রধান নির্বাচক হতে আবেদন করবেন হাবিবুল বাশার সুমন।

 

তিনি জানান, আমি তো বাইরের কেউ না, ভেতরের লোক। এখনো ক্রিকেট বোর্ডের সঙ্গেই আছি। তো আমার ব্যাপারটা একটু ভিন্ন। আমি হয়তো কাল (৮ মার্চ) দিয়ে দেবো। আরও অনেকেই দিচ্ছে আপনারা দেখেছেন। বিসিবি নিশ্চয়ই যাকে যোগ্য মনে করবে, তাকেই বেছে নেবে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন