রাজনীতি, জেলার সংবাদ

শেষ মুহূর্তের নির্বাচনি প্রচারণায় সরগরম রংপুর-৪ আসন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নির্বাচনের শেষ মুহূর্তে কথার লড়াই আর প্রচারণায় সরগরম হয়ে উঠেছে রংপুর-৪ আসনের ভোটের মাঠ। তিস্তা বেষ্টিত কাউনিয়া ও পীরগাছা উপজেলা এবং হারাগাছ পৌরসভা নিয়ে গঠিত এই আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

বিএনপি, জাতীয় পার্টি এবং এনসিপির প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটারদের ধারণা। যদিও আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবু এনসিপি, বিএনপি ও জাতীয় পার্টির ত্রিমুখী লড়াই এখন ভোটারদের মুখে মুখে।

 

১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আকতার হোসেন ৪৯ দফা ইশতেহার নিয়ে পরিবর্তনের বার্তা দিয়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। 

অন্যদিকে, বিএনপির প্রার্থী এমদাদুল হক ভরসা তার বাবা-চাচার দীর্ঘদিনের রাজনৈতিক অবদান এবং দলের প্রতিশ্রুতি তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। জাতীয় পার্টির প্রার্থী ও দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবার রহমান আড়াই লাখ ভোটারের পীরগাছা উপজেলার একক প্রার্থীর দোহাই দিয়ে আসনটি পুনরুদ্ধারে মরিয়া।

 

উত্তরের তিস্তা পাড়ের এই আসনে ৫ লাখ ভোটারের মধ্যে অর্ধেকই নারী, যাদের ভোট এবার নির্বাচনি সমীকরণ বদলে দিতে পারে। তবে প্রার্থীদের নানা প্রতিশ্রুতির ভিড়ে ভোটাররা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং শেষ পর্যন্ত কাকে ভোট দেবেন তা নিয়ে ভাবছেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন