আন্তর্জাতিক

শ্রীলঙ্কা উপকূলে ইরানি রণতরী ডুবে নিহত ৮০, নিখোঁজ ৬৮

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে ইরানের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন। লঙ্কান নৌবাহিনী ৩২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও এখনো বিশাল একটি অংশ নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, ইরানি নৌবাহিনীর জাহাজ 'আইরিস ডেনা' থেকে একটি জরুরি বিপদ সংকেত পাওয়ার পরপরই তারা উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক তথ্যে জানা গেছে, জাহাজটিতে মোট ১৮০ জন আরোহী ছিলেন।


শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, ভারত মহাসাগরে জাহাজটিতে কোনো একটি ‘আঘাত’ বা ‘স্ট্রাইক’ লাগার ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।


রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৮০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। লঙ্কান নৌবাহিনীর একজন মুখপাত্র জানান, জাহাজের নথিপত্র অনুযায়ী ১৮০ জন আরোহীর মধ্যে ৩২ জনকে উদ্ধার করা গেছে। সেই হিসেবে এখনো প্রায় ৬৮ জন আরোহী নিখোঁজ রয়েছেন, যাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনো অস্পষ্ট। 


আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ঠিক কী কারণে বা কিসের আঘাতে জাহাজটি ডুবে গেল, তা নিয়ে এখনো তদন্ত চলছে।


সূত্র: রয়টার্স


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন