খেলাধুলা, ফুটবল

ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে ইতিহাস গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটিতে ২০২৬ বিশ্বকাপের ‘জে’ গ্রুপের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই এক অনন্য ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলার অবিস্মরণীয় কীর্তি গড়েছেন ৩৯ ছুঁইছুঁই এই আর্জেন্টাইন তারকা। এই ঐতিহাসিক দিনে জাদুকরী হ্যাটট্রিক করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ৩-০ গোলের বড় জয় উপহার দিয়েছেন তিনি।

আলজেরিয়ার বিপক্ষে এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির ২০০তম ম্যাচ, যা দেশটির ইতিহাসে কোনো ফুটবলারের জন্য প্রথম। মাইলফলক ছোঁয়ার এই ম্যাচে তিনি নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকও তুলে নেন। ম্যাচের ১৭, ৬০ এবং ৭৬তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করে গোল তিনটি করেন তিনি। এই হ্যাটট্রিকের সুবাদে ১৬ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সাবেক জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসার রেকর্ডও স্পর্শ করেছেন মেসি।

 

২০০৬ বিশ্বকাপে জিনেদিন জিদানের বিদায়ী আসরে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নেমেছিলেন মেসি। সেবার ১৮ বছর ৩৫৮ দিন বয়সে গোল করে তিনি হয়েছিলেন আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ গোলস্কোরার। ঠিক ২০ বছর পর নিজের ষষ্ঠ বিশ্বকাপে সেই জিদানের ছেলের বিপক্ষেই গোল করে তিনি এখন দলের সবচেয়ে বেশি বয়সী গোলস্কোরার। রেকর্ডময় এই ম্যাচের ৭৯তম মিনিটে মেসিকে যখন মাঠ থেকে তুলে নেওয়া হয়, তখন গোটা গ্যালারি দাঁড়িয়ে এই কিংবদন্তিকে অভিবাদন জানায়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন