আন্তর্জাতিক, এশিয়া

সংঘাতে না জড়ানোর জন্য ইউরোপিয় দেশগুলোকে কড়া হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানজুড়ে মার্কিন-ইসরায়েলি সম্ভাব্য কোনো সামরিক অভিযানে অংশ না নিতে ইউরোপীয় দেশগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে এ ধরনের যেকোনো পদক্ষেপকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে।

রবিবার (১ মার্চ) জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপের সক্ষমতা ধ্বংস করার জন্য তারা আনুপাতিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে পারে। ইউরোপীয় দেশগুলোর এই অবস্থানের কড়া সমালোচনা করে মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের মুখোমুখি হন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।

 

মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ইরানের বিরুদ্ধে এই ধরনের যেকোনো পদক্ষেপকে আক্রমণকারীদের সাথে সহযোগিতা হিসেবে বিবেচনা করা হবে। এটি সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধের একটি পদক্ষেপ (Act of War) হিসেবে বিবেচিত হবে। তিনি আরও স্পষ্ট করেন, তেহরান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না এবং বাইরের কোনো হস্তক্ষেপকে শত্রুতা হিসেবেই গণ্য করবে।

 

তথ্যসূত্র: টাইমস অব ইসরায়েল

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন