চলমান উত্তেজনা প্রশমন ও দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা কমাতে ওমানের রাজধানী মাস্কাটে আজ সরাসরি বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তারা।
ওমানের মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠককে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যেখানে মিসর, তুরস্ক ও কাতারও মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছে। ধারণা করা হচ্ছে, এই আলোচনায় অগ্রগতি হলে ভবিষ্যতে বিস্তৃত আলোচনার একটি কাঠামো তৈরি হতে পারে।
ডিবিসি/এনএসএফ