বাংলাদেশ, জাতীয়

সংবিধান মেনেই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাষ্ট্রপতি: মুখপাত্র

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানিক নিয়ম মেনে স্পিকারের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিতে যাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতির মুখপাত্র ও প্রেস সচিব সারওয়ার আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

স্পিকার থাইল্যান্ড সফর শেষ করে দেশে ফিরলেই তাঁর হাতে এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 

রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম জানান, বাংলাদেশের সংবিধানের বিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগ কার্যকর করতে হলে স্পিকারের কাছে একটি স্বাক্ষরিত চিঠি জমা দিতে হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ থাইল্যান্ড থেকে দেশে পৌঁছানোর পরপরই রাষ্ট্রপতি তাঁর এই স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেবেন।

 

মুখপাত্র আরও স্পষ্ট করেন যে, সংবিধানের নিয়ম অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্বয়ংক্রিয়ভাবে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল। এই প্রেক্ষাপটে এবং শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্যের জের ধরে তৈরি হওয়া রাজনৈতিক পটপরিবর্তনে বঙ্গভবন ছাড়ার সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সংবিধানের নিয়মানুগ প্রক্রিয়া অনুসারেই ক্ষমতার এই আনুষ্ঠানিক হস্তান্তর সম্পন্ন হতে যাচ্ছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন