জাতীয়

সংসদে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

১৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জাতীয় সংসদে উপস্থিত জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৫ এপ্রিল ২০২৬) সংসদ অধিবেশন চলাকালে মাগরিবের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী সংসদ ভবনের মেঘনা গ্যালারিতে যান। সেখানে তিনি উপস্থিত প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের অভাব-অভিযোগের কথা শোনেন।

 

সারাদেশ থেকে আসা ২৬ জন শহিদ পরিবারের সদস্য এবং ৩০ জনেরও বেশি আহত যোদ্ধা এদিন সংসদ গ্যালারিতে উপস্থিত ছিলেন। তাঁরা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।

 

প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সবার কথা শোনেন। এ সময় আবেগাপ্লুত হয়ে কয়েকজন প্রধানমন্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়লে তিনি তাঁদের মাথায় ও কাঁধে হাত বুলিয়ে সান্ত্বনা দেন এবং তাঁদের পাশে থাকার দৃঢ় আশ্বাস প্রদান করেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন