জাতীয়, রাজনীতি

সংসদ আজ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংসদ আজ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম।

শুক্রবার (১৩ মার্চ) ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি লিখেছেন, আমরা এক ঐতিহাসিক দিনের সাক্ষী হয়েছি। যে সংসদ একসময় ফ্যাসিবাদের বীজ বপন করেছিল, যে সংসদকে হাসি-ঠাট্টা, গান-বাজনা ও তোষামোদের কেন্দ্রে পরিণত করা হয়েছিল-সেই সংসদ আজ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে।


নাহিদ ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, সরকারি দলের শুভবুদ্ধির উদয় ঘটবে। গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে তাঁরা শহিদদের ঋণ পরিশোধে এগিয়ে আসবে।


সবশেষে তিনি লিখেছেন, শহীদদের রেখে যাওয়া বাংলাদেশ আমাদের কাছে এক পবিত্র আমানত। আমরা কথা দিচ্ছি, আমাদের শরীরের শেষ শক্তি দিয়ে হলেও আমরা শহীদদের এই আমানত রক্ষা করব, ইনশাআল্লাহ।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন