বাংলাদেশ, রাজনীতি

সংসদ ছেড়ে রাজপথের কর্মসূচি গণআকাঙ্ক্ষার পরিপন্থী: চিফ হুইপ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সংসদীয় কার্যক্রম বাদ দিয়ে রাজপথের কর্মসূচিতে যাওয়া গণআকাঙ্ক্ষার পরিপন্থী বলে মনে করছে ক্ষমতাসীন বিএনপি। সরকারকে মূল্যায়নের জন্য যথেষ্ট সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ কর্মসূচিকেও অনুচিত বলে মন্তব্য করেছেন দলটির নেতারা।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে পৃথক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

 

‘সরকারের ১৮০ দিনের পর্যালোচনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে সিটিজেন ফোরাম বাংলাদেশ ও বিসিএআই। এতে সরকারের উপদেষ্টাসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

 

বৈঠকে জহির উদ্দিন স্বপন বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে যৌক্তিক সমালোচনার পরিবর্তে কৃত্রিম আলোচনা সৃষ্টি করা হচ্ছে। বিরোধী দল সংসদ থেকে দ্রুত রাজপথের কর্মসূচিতে যাওয়ায় সজাগ থাকারও আহ্বান জানান তিনি।

 

এদিকে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, বিরোধী দল রাজপথে কর্মসূচি পালন করলেও বিএনপি পাল্টা কোনো কর্মসূচি দেবে না।

 

দেশের বর্তমান সংকট ও জ্বালানি সমস্যা নিয়ে চলতি সপ্তাহেই সংসদ অধিবেশনে বিস্তারিত আলোচনা হবে বলেও জানান তিনি।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন