দীর্ঘ ২০ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবার চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপি। শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পাওয়া ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফল অনুযায়ী ২১২টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।
তাদের মধ্যে ছয়টি আসনেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ৬ নারী। আর শেষ সময়ে মনোনয়ন বঞ্চিত হয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। সব মিলিয়ে এবার সরাসরি ভোটে সংসদে যাচ্ছেন সাত নারী।
এই বিজয়ীদের মধ্যে রয়েছেন- তাহসিনা রুশদীর লুনা (সিলেট-২), আফরোজা খান রিতা (মানিকগঞ্জ-৩), ইসরাত সুলতানা ইলেন ভুট্টু (ঝালকাঠি-২), শামা ওবায়েদ (ফরিদপুর-২), নায়াব ইউসুফ কামাল (ফরিদপুর-৩), ফারজানা শারমিন পুতুল (নাটোর-১) ও ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২)।
ডিবিসি/কেএলডি