বাংলাদেশ, জাতীয়, রাজধানী

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হবে ঈদুল আজহার জামাত

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ২৮ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন জাতীয় সংসদ ভবনের সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, ঈদের এ জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

এছাড়া পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজন হলে ছাতা ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার অনুরোধ জানিয়েছে সংসদ সচিবালয়।

 

ডিবিসি/ এইচএপি   

আরও পড়ুন