বিনোদন, ঢালিউড

ফারুক আইসিইউতে

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ১৪ই মার্চ ২০২১ ১২:০৬:২৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নন্দিত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান আবারও অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানান, গত ৪ঠা মার্চ থেকেই সিঙ্গাপুরে রয়েছেন ফারুক। নিয়মিত চেকআপের জন্যই তিনি সিঙ্গাপুর গিয়েছিলেন।

আজ শনিবার সকালে ঘুম থেকে উঠছিলেন না তিনি। অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসকের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছেন এর আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়েছিলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি এই অভিনেতা। করোনায়ও আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা ও প্রযোজক।

১৯৪৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিলে তার। বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এ অভিনেতা বর্তমানে ঢাকা-১৭ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। 

আরও পড়ুন