আন্তর্জাতিক

সকাল থেকে ইসরায়েলের দিকে প্রায় ৩৫টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পাল্টা জবাবে শনিবার সকাল থেকে ইসরায়েল অভিমুখে প্রায় ৩৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশকেই মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে এবং বাকিগুলো জনশূন্য খোলা জায়গায় পড়ে বিস্ফোরিত হয়েছে। তবে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সেগুলো প্রতিহত করার সময় খসে পড়া ধ্বংসাবশেষের আঘাতে ক্ষয়ক্ষতি হচ্ছে।

 

উত্তরাঞ্চলে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার সময় সেটির ধ্বংসাবশেষের আঘাতে একটি নয়তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, এই ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন।

 

এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া নতুন আরেক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এবারের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছে এবং ওই এলাকাগুলোতে বর্তমানে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। আইডিএফ জানিয়েছে, তারা এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কাজ চালিয়ে যাচ্ছে। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী, অন্ততপক্ষে পাঁচ থেকে ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে দৃশ্যমান ক্ষয়ক্ষতি ঘটিয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন