ভাতার দাবিতে আজও উত্তপ্ত ছিল সচিবালয় এলাকা। দাবি আদায়ে সচিবালয়ের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করেন শতাধিক কর্মচারী। গত কয়েকদিন ধরে চলা আন্দোলনের ধারাবাহিকতায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
এর আগে বুধবার (১০ই ডিসেম্বর) অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রেখেছিলেন কর্মচারীরা, পরে আশ্বাসের প্রেক্ষিতে সরে গেলেও বৃহস্পতিবারের (১১ই ডিসেম্বর) মধ্যে প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়েছিলেন তারা।
আজ কর্মচারীরা কেপিআইভুক্ত (কি-পয়েন্ট ইনস্টলেশন) এলাকায় মিছিল ও সমাবেশের নিষেধাজ্ঞা অমান্য করে অবস্থান নিলে পুলিশ ও বিজিবি সদস্যরা অ্যাকশনে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্দোলনকারীদের সরে যেতে বললে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে পুলিশ কয়েকজনকে আটক করে ও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কেপিআইভুক্ত এলাকায় নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বারবার বারণ করার পর কর্মচারীরা আন্দোলন চালিয়ে যাওয়ায় তারা কঠোর হতে বাধ্য হয়েছেন। সিসিটিভির ফুটেজ দেখে বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।
ডিবিসি/এএমটি