বাংলাদেশ, জেলার সংবাদ

সড়ক দুর্ঘটনায় ডিবিসি নিউজের দিনাজপুর প্রতিনিধি ও ক্যামেরাপার্সন আহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ী মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় ডিবিসি নিউজের দিনাজপুর প্রতিনিধি মো. মোরশেদুর রহমান এবং ক্যামেরাপার্সন সাব্বির আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রলির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, ট্রলির ধাক্কায় সাংবাদিক মো. মোরশেদুর রহমানের বাঁ হাত ভেঙে গেছে। একই দুর্ঘটনায় ক্যামেরাপার্সন সাব্বিরও গুরুতর আঘাত পেয়েছেন।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহত এই দুই গণমাধ্যমকর্মীকে উদ্ধার করে দিনাজপুরের চেকআপ স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, আহত সাংবাদিক ও ক্যামেরাপার্সনের দ্রুত সুস্থতা কামনা করেছেন তাদের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন