বাংলাদেশ, জেলার সংবাদ

সড়ক দুর্ঘটনায় নিভে গেল মাওয়া ও চট্টগ্রামের ৬টি তাজা প্রাণ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই জানুয়ারী ২০২৬ ১০:০৫:১৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাই ও কুমিল্লার ইলিয়টগঞ্জে ৫ জন এবং মুন্সিগঞ্জে ১ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে ও শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে এসব দুর্ঘটনা ঘটে।

রাত ২টার দিকে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাঠবাহী ট্রাকের পেছনে সেন্টমার্টিন ট্রাভেলসের একটি স্লিপার বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মার্চেন্ট নেভী সদস্যসহ ৩ জন নিহত হন। 

 

এ ঘটনায় আহত অন্তত ১০ জনের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়ায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার পর মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগলে দুজন নিহত হন এবং আরও অন্তত ১০ জন আহত হন। 

 

এছাড়া, ভোর ৫টার দিকে মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় ঘন কুয়াশার কারণে থেমে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। পাশাপাশি, নারায়ণগঞ্জের কাঁচপুরে পুলিশের একটি পিকআপভ্যান উলটে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন