জন্মহার আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় বড় ধরনের আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে সিঙ্গাপুর। এখন থেকে দেশটির প্রতিটি শিশু জন্ম থেকে ১৭ বছর বয়স পর্যন্ত সরকারিভাবে প্রায় ৭০ হাজার সিঙ্গাপুর ডলার বা প্রায় ৬৭ লাখ টাকা আর্থিক সহায়তা পাবে।
রবিবার (২৩ আগস্ট) ন্যাশনাল ডে র্যালির ভাষণে দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওং এই যুগান্তকারী ‘এসজি চাইল্ড সাপোর্ট প্যাকেজ’ ঘোষণা করেন। এতে দেশের ৩ লাখ ৮০ হাজার পরিবারের প্রায় ৬ লাখ ১০ হাজার শিশু উপকৃত হবে।
আগে একেক সন্তানের ক্ষেত্রে অনুদানের পরিমাণ একেক রকম থাকলেও নতুন নিয়মে সব শিশু সমান সুযোগ পাবে। নতুন এই সহায়তার মধ্যে রয়েছে জন্মের প্রথম বছরে দুই কিস্তিতে ১০ হাজার ডলার নগদ উপহার এবং শিশুর বয়স ১ থেকে ১৬ বছর পর্যন্ত প্রতি বছর ২ হাজার ডলার করে মোট ৩২ হাজার ডলার চাইল্ড ক্রেডিট। এছাড়া পড়াশোনা ও অন্যান্য খাতের জন্য আরও বিভিন্ন ধাপে আর্থিক অনুদান দেওয়া হবে। আগের তুলনায় এই প্যাকেজে প্রথম সন্তানের ক্ষেত্রে প্রায় ৪২ হাজার ডলার এবং তৃতীয় সন্তানের ক্ষেত্রে আরও ১৯ হাজার ডলার বেশি সহায়তা পাবে পরিবারগুলো।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস
ডিবিসি/এসভিএন