বাংলাদেশ, অর্থনীতি

সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ হলো কাঁচা মরিচের দাম, প্রতি কেজি ৩৭০ টাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১৮ই আগস্ট ২০২৪ ০৮:৫৮:৩৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। এদিকে, এত দাম দিয়ে কাঁচা মরিচ কিনতে হচ্ছে বলে প্রায় দিশেহারা ক্রেতা।

সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩৫০-৩৭০ টাকায়। যা গত সপ্তাহের তুলনায় প্রায় দ্বিগুণের বেশি। 


ব্যবসায়ীরা জানান, বছরের এই সময়ে বাজারে কাঁচা মরিচের সরবরাহে কিছুটা ঘাটতি থাকে। ফলে আমদানি করে মরিচের প্রয়োজন মেটাতে হয়। এবার কাঁচা মরিচের দাম বাড়ছে ঈদুল আজহার মাসখানেক আগে থেকেই। গত বছর কুরবানির সময়ে ঢাকায় কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা পর্যন্ত উঠেছিল। 

জানা গেছে, বৃষ্টির কারণে বাজারে মরিচের সরবরাহ কমেছে। ফলে ১০ দিন আগে যে কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকায় বিক্রি হয়েছে, এখন খুচরা বাজারে তার দাম ৩৭০ টাকা পর্যন্ত উঠেছে। অর্থাৎ এ সময়ে কাঁচা মরিচের দাম দ্বিগুণের বেশি বেড়েছে। এক কেজির কম কিনলে বিক্রেতারা আরও বেশি দাম চাইছেন।

বাজারে এখন যে মরিচ আসছে তার মান খুব ভালো নয়। কারণ গ্রীষ্মকালীন মরিচের গাছ এখন শুকিয়ে এসেছে। ফলনও আগের তুলনায় কম পাওয়া যাচ্ছে।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন