আন্তর্জাতিক, ভারত

সফলভাবে ২,০০০ কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৫শে সেপ্টেম্বর ২০২৫ ০২:১৪:৫৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারত সফলভাবে ২,০০০ কিলোমিটার পাল্লার নতুন ক্ষেপণাস্ত্র 'অগ্নি-প্রাইম' পরীক্ষা করেছে। এই ক্ষেপণাস্ত্রটি রেল-ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে উৎক্ষেপণ করা হয়েছে, যা ভারতের প্রতিরক্ষা সক্ষমতায় একটি বড় অগ্রগতি।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে এই সফলতার কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভরতার নীতির অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। 

 

এটি ভারতের প্রথম ক্ষেপণাস্ত্র যা একটি বিশেষ ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম ব্যবহার করে চলন্ত ট্রেন থেকেও নিক্ষেপ করা সম্ভব। এই ধরনের প্রযুক্তি বিশ্বের খুব কম দেশেই আছে।

 

রাজনাথ সিং তার 'এক্স' (সাবেক টুইটার) বার্তায় বলেন, অগ্নি-প্রাইম একটি পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্র, যা সর্বোচ্চ ২,০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং বিভিন্ন উন্নত বৈশিষ্ট্য দিয়ে সজ্জিত।

 

তিনি 'ডিআরডিও' (প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা) এবং ভারতীয় সশস্ত্র বাহিনীকে এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং এটিকে দেশের অস্ত্রভাণ্ডারে একটি 'বড় সংযোজন' হিসেবে আখ্যায়িত করেছেন।

 

তথ্যসূত্র দ্য হিন্দু।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন