সব ঠিক থাকলে আজ দিনের যেকোনো সময় লন্ডন নেয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। কাতার সরকারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকায় পৌঁছাতে বিলম্ব হচ্ছে।
এদিকে, লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে ফ্লাইট ছেড়েছে বেগম খালেদা জিয়ার পুত্রবধু জোবাইদা রহমানের। আজ সকাল ১০টা নাগাদ ঢাকায় পৌঁছাতে পারেন বলে খবর। শাহজাল বিমানবন্দ থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে।
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনযাত্রায় থাকবেন তার একজন উপদেষ্টা, পুত্রবধূ, সাতজন চিকিৎসক, দুজন বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একজন সহকারী, তার সহকারী একান্ত সচিব ও দুইজন গৃহকর্মী।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত রোববার রাতে শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।
ডিবিসি/এফএইচআর