আন্তর্জাতিক

সব তেল রপ্তানিকারক দেশকে হামলার নিশানা করার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য অঞ্চলে অবরুদ্ধ করার আহ্বান জানিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদরেজা হাজি বাবাই। একই সঙ্গে ওয়াশিংটনের ওপর কার্যকর অর্থনৈতিক চাপ বৃদ্ধি করতে সব তেল রপ্তানিকারক দেশকে কৌশলগত লক্ষ্যবস্তু বানানোর ওপর জোর দিয়েছেন তিনি।

হামিদরেজা হাজি বাবাই বলেন, ইরানের বিরুদ্ধে থাকা আন্তর্জাতিক অবরোধ বা অর্থনৈতিক সংকট কেবল সামরিক আক্রমণের মাধ্যমে কাটানো সম্ভব নয়। বরং শত্রুকে রুখতে হলে এই পুরো অঞ্চলে আমেরিকাকে সমন্বিতভাবে অবরুদ্ধ করতে হবে।

 

ইরানি ডেপুটি স্পিকারের মতে, যারা শত্রুপক্ষের শিবিরে অবস্থান নিয়ে আমেরিকাকে কোনোভাবে সহযোগিতা করছে, তাদের প্রত্যেককেই লক্ষ্যবস্তু বানানো উচিত। অর্থনৈতিক কিংবা রাজনৈতিক ক্ষেত্রে মার্কিন স্বার্থে কাজ করা কোনো শক্তিকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।

 

তিনি আরও উল্লেখ করেন, প্রযুক্তিগত সহায়তা কিংবা সাইবার পরিসরে সক্রিয় ভূমিকার মাধ্যমে যারা ওয়াশিংটনকে সাহায্য করছে, তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া প্রয়োজন। যেকোনো ধরনের প্রত্যক্ষ বা পরোক্ষ মার্কিন সহযোগিতাকে শত্রুভাবাপন্ন পদক্ষেপ হিসেবে গণ্য করা হবে।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এসডব্লিউএন
 

আরও পড়ুন