ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, "আগ্রাসনের মুখে" ইরানের পাশে থেকে সমর্থন দেওয়ায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি ইরাকি জনগণ ও ধর্মীয় নেতৃত্বকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এই বার্তাটি কীভাবে পৌঁছানো হয়েছে, সে বিষয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম বিস্তারিত কিছু জানায়নি।
উল্লেখ্য যে, যুদ্ধের প্রথম দিন এক বিমান হামলায় আহত হওয়ার পর থেকে মুজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার কণ্ঠস্বরও শোনা যায়নি। ওই একই হামলায় তার পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী এবং ছেলে নিহত হন।
সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ পাওয়ার তিন সপ্তাহেরও বেশি সময় পার হলেও, ইরানিরা মুজতবা খামেনিকে কোনো নতুন ছবি বা ভিডিওতে দেখতে পাননি। তিনি এ পর্যন্ত কেবল দুটি লিখিত বিবৃতি প্রকাশ করেছেন, যা তার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এমনকি সর্বোচ্চ নেতা হওয়ার পর তার দেওয়া প্রথম ভাষণটিও রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শুনিয়েছিলেন একজন উপস্থাপক।
সূত্র: স্কাই নিউজ
ডিবিসি/কেএলডি