জাতীয়

সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদের মায়ের দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৩ মে) বাদ আসর গুলশানের আজাদ মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান মাহফিলে উপস্থিত হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে শরিক হন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, গত ৭ মে ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

 

মন্ত্রীর মায়ের মৃত্যুতে দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, একজন আদর্শ মা হিসেবে তিনি তাঁর সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা একজন মহীয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন