ইরানকে পুরোপুরি ‘শেষ করে দেওয়ার’ চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি জানান, ওয়াশিংটন যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এবং ‘উপযুক্ত সময়ে’ মার্কিন বাহিনী ইরানকে নিশ্চিহ্ন করে দেবে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টা ব্যাপী আলোচনা কোনো চুক্তি ছাড়াই ব্যর্থ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মাথায় ট্রাম্পের এই কড়া হুমকি এলো। দুই দেশের মধ্যকার চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই শান্তি আলোচনাটি বিশেষ গুরুত্ববহ ছিল, তবে তা কোনো সমাধান ছাড়াই শেষ হওয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্পের এমন সরাসরি হুমকিতে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সূত্র: আলজাজিরা
ডিবিসি/এফএইচআর