বিবিধ

সময় ফুরিয়ে আসছে শিশু তাহমিদের; বাবা লিভার দিলেও নেই অপারেশনের টাকা

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টাকার অভাবে থমকে যেতে বসেছে ছোট্ট শিশু ইব্রাহিম তাহমিদ বিন ইমরানের জীবন। বর্তমানে সে গুরুতর লিভারের রোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে, শিশুটিকে বাঁচাতে হলে অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে লিভার ট্রান্সপ্ল্যান্ট (প্রতিস্থাপন) করা প্রয়োজন।

সন্তানের জীবন বাঁচাতে নিজের শরীরের লিভার দিতে সম্পূর্ণ প্রস্তুত তার বাবা মোঃ ইমরান হোসেন জয়। ইতিমধ্যেই সমস্ত মেডিকেল ডকুমেন্টেশন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিন্তু এই ব্যয়বহুল অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় বিপুল অঙ্কের টাকা জোগাড় করা মধ্যবিত্ত এই পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।


অসহায় বাবা ইমরান হোসেন জয় জানান, প্রথম ধাপের অপারেশন ও পরবর্তী চিকিৎসার জন্য এখনও অনেক টাকার প্রয়োজন। প্রতিদিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকা সন্তানের মুখের দিকে তাকিয়ে বুক ফেটে যায় তার। টাকার অভাবে অপারেশন বিলম্বিত হলে যেকোনো মুহূর্তে শিশুটির জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে।


সন্তানের জীবন বাঁচাতে দেশের সকল হৃদয়বান, বিত্তশালী ব্যক্তি ও প্রবাসী ভাই-বোনদের কাছে হাতজোড় করে সাহায্যের অনুরোধ জানিয়েছেন এই অসহায় বাবা। সকলের সামান্য আর্থিক সহযোগিতা এবং দোয়ায় ফিরে পেতে পারে ছোট্ট তাহমিদের জীবন।


সাহায্য পাঠানোর ঠিকানা:
ব্যাংক অ্যাকাউন্ট:
অ্যাকাউন্টের নাম: MD. IMRAN HOSEN JOY
অ্যাকাউন্ট নম্বর: 1078469040001
ব্যাংকের নাম: BRAC Bank PLC
শাখা: MIRPUR SECTION-1 BRANCH
রাউটিং নম্বর: 060261997
সুইফট কোড: BRAKBDDH


মোবাইল ব্যাংকিং (বিকাশ/নগদ/রকেট): 01779756812 (ব্যক্তিগত নম্বর)


আপনার সামান্য সাহায্য, একটি শেয়ার কিংবা আন্তরিক দোয়া হয়তো ফিরিয়ে দিতে পারে একটি নিষ্পাপ শিশুর জীবন। আসুন, আমরা তাহমিদের পরিবারের পাশে দাঁড়াই।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন