বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামোর সুপারিশ আজ সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। প্রস্তাবিত এই নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ এবং সর্বনিম্ন ১০০ শতাংশ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। মন্ত্রিসভায় এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে বলে আশা করা হচ্ছে।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, নতুন বেতন কাঠামোর সব বিষয় ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এর আগে গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে জানিয়েছিলেন যে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে তা ঘোষণা করা হতে পারে। এছাড়া গত ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, নবম বেতন কমিশনের কাজ চলছে এবং তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের পরই প্রজ্ঞাপন জারির কাজ শুরু হবে বলে তিনি সেসময় আশ্বস্ত করেছিলেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন