বাংলাদেশ, জাতীয়

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (২৮ ) মার্চ তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা দেন। আজ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর বিশেষ এক আয়োজনে অংশ নেবেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেখানে একটি সম্মাননা প্রস্তাব গ্রহণ করবেন তিনি। এছাড়া সফরসূচির অংশ হিসেবে সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেনাপ্রধান।

 

সফর চলাকালীন জেনারেল ওয়াকার-উজ-জামানের যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন