রাজনীতি

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও এখনো আলোচনার কেন্দ্রে রয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সম্প্রতি তাঁকে ঘিরে বিভিন্ন মহলে চলা সমালোচনা ও প্রচারণার জেরে রবিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে ফারুকী জানান, ভালো কাজের প্রতিদান হিসেবে কাফফারা বা মূল্য দিতে হয় জেনেই তিনি সরকারে যোগ দেওয়ার ঝুঁকি নিয়েছিলেন। তবে সেই মূল্য দেওয়াটা যে এতটা ভয়াবহ হবে, তা তিনি কল্পনাও করেননি। তাঁকে নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, এমনসব মানুষ তাঁদের নিয়ে কথা বলছে, যাদের উত্তর দিলেও সম্মান থাকে না। এসব মানুষ কোনোদিন তাঁদের ভাবনায় বা আড্ডার আলোচনায় ছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘অথচ এখন সাংবাদিকরা ফোন করে তাদের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান। এটাই হয়তো সেই কাফফারা।’

 

তবে নিজের বিরুদ্ধে চলা মিথ্যাচার ও সংঘবদ্ধ প্রোপাগান্ডাকে নিজের কাজের সফলতার প্রমাণ হিসেবেই দেখছেন এই নির্মাতা। তাঁর মতে, এসব অপপ্রচারই বলে দেয় যে তিনি তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছেন। স্ট্যাটাসের শেষে নিজের অবস্থান স্পষ্ট করে ফারুকী জানান, যেকোনো সংকটময় সময়ে তিনি মানুষের পক্ষেই ছিলেন এবং থাকবেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষেই থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম।’

 

এদিকে, ফারুকীর এই ফেসবুক স্ট্যাটাস প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। নেটিজেনদের কেউ কেউ তাঁর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও অনেকেই এর সমালোচনা করছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন