রাজনীতি

সরকার গঠন করলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করব: তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইসিবি চত্বরে বিএনপির এক নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।

 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জানান, তারা সমগ্র ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ তৈরি করবেন যেন শিশুরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে। এর ফলে বয়োজ্যেষ্ঠ নাগরিক ও নারীরাও প্রয়োজন মতো মাঠে হাঁটাচলা করার সুযোগ পাবেন। এছাড়া এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অনুযায়ী বিএনপি সরকার গঠন করলে ইসিবি চত্বর থেকে জসীমউদ্দিন পর্যন্ত রাস্তাটি প্রশস্ত করার ঘোষণা দেন তিনি।

 

তারেক রহমান ওই এলাকার সন্তান হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছেন। তাই এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ চেয়ে তিনি আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি সারাদেশের আত্মীয়-স্বজন ও পরিচিতদের মাধ্যমে ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অনুরোধ করেন। 

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন