ইসলামিক রিপাবলিক অব ইরানের বর্তমান নেতৃত্ব ক্ষমতাচ্যুত হওয়ার অত্যন্ত কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজকে সাথে নিয়ে সিরিয়ার জাবাল আল-শেইখ বা মাউন্ট হারমোন এলাকা পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন। বর্তমান ইসরায়েলি বাহিনী ওই সিরীয় ভূখণ্ডটি দখল করে রেখেছে।
নেতানিয়াহু বলেন, ‘এখনও কিছু কাজ বাকি আছে-প্রধান কাজ হলো ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থার পতন ঘটানো। আমরা এর খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমরা জানি যে এই অক্ষটি শেষ পর্যন্ত ধসে পড়বে।’
তিনি আরও জানান, ‘ইসরায়েলের সীমানায় কোনো সন্ত্রাসী বাহিনীকে ঘাঁটি গাড়তে দেওয়া হবে না।’
ডিবিসি/এসডব্লিউএন