খেলাধুলা, ফুটবল

সর্বকালের সেরা ফুটবল একাদশে রোনালদো, বাদ মেসি!

শিহাদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই মে ২০২৬ ০১:১৮:৫৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাতার বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিস্ফোরক সাক্ষাৎকারে আলোচনা-সমালোচনা এখনো থামেনি। এর মধ্যেই ফুটবল বিশ্বের বিতর্ক নতুন করে উসকে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদোর অন্ধ ভক্ত হিসেবে পরিচিত ব্রিটিশ ব্রডকাস্টার পিয়ার্স মরগান। নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করতে গিয়ে তিনি শুধু ফুটবল ইতিহাসের সেরা হিসেবে লিওনেল মেসিকে অস্বীকার করে থামেননি বরং দাবি করেছেন মেসি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা খেলোয়াড় নন।

মরগানের মতে, মেসি পর্তুগিজ তারকা রোনালদোর চেয়ে তো পিছিয়েই আছেন, এমনকি নিজ দেশের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার উচ্চতাতেও পৌঁছাতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফুটবলফানিজ নামক একটি অ্যাকাউন্টের পোস্টে মরগানের সেরা একাদশ শেয়ার করা হলে সমালোচনার সূত্রপাত হয়।

 

সেই দলে ছিলেন ফুটবল ইতিহাসের বহু কিংবদন্তি, কিন্তু ছিলেন না শুধু লিওনেল মেসি। মরগানের সর্বকালের সেরা একাদশে ছিলেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিয়ো, দিয়েগো ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও।

 

মরগানের এই মন্তব্য ফুটবল প্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অধিকাংশ ফুটবল সমর্থক মনে করেন, রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো মেসিকে এই তালিকায় না রাখাটা শুধু ব্যক্তিগত বিদ্বেষের বহিঃপ্রকাশ। তবে মরগান বরাবরই তার অবস্থানে অনড়। তার মতে, ম্যারাডোনার একক নৈপুণ্যে বিশ্বকাপ জেতানোর বীরত্ব মেসির চেয়ে অনেক বেশি প্রভাবশালী।

 

ড়িবিসি/এমএসডি

আরও পড়ুন