বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ রবিবার (৭ জুন) মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে ভোটারদের উপস্থিতিতে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে ঢাকার ক্লাব থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনে পরিচালকদের মধ্যে সর্বোচ্চ ৭৩টি ভোট পেয়েছেন তিনি।
আজ সকাল থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার পর বিকেল ৪টায় তা শেষ হয়। এরপর ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টায় ফলাফল প্রকাশ করা হয়। প্রাপ্ত ভোটে ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে তামিম ইকবাল ছাড়াও পরিচালক হিসেবে বিজয়ী হয়েছেন মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম এবং সাকেফ আহমেদ সালাম।
ডিবিসি/এফএইচআর