বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটি করার কৃতিত্ব এখন লিটন দাসের। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে এই উইকেটরক্ষক ব্যাটার পেছনে ফেলেছেন সাকিব আল হাসানকে।
নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ফর্মে থাকা লিটন ম্যাচে উপহার দিয়েছেন দুর্দান্ত এক ইনিংস।খেলেছেন ২৬ বলে ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে করা ৭৩ রানের ইনিংস। এটি লিটনের ক্যারিয়ারের ১৪তম ফিফটি। আর এই অর্ধ শতকে পেছনে ফেলেছেন ১৩টি ফিফটি করা সাকিবকে। সাকিব তার ১৩টি ফিফটি করতে ১২৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে লিটন মাত্র ১১০তম ম্যাচেই এই রেকর্ড গড়লেন।
বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ৭টি ফিফটি রয়েছে তামিম ইকবালের।
ডিবিসি/এফএইচআর