বাংলাদেশ, জেলার সংবাদ

সাতকানিয়ায় সুবিধাবঞ্চিতদের বিনামূল্যে চিকিৎসা সেবা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২রা ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৭:৩৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ জে খাঁন ফাউন্ডেশন এই মহতী উদ্যোগ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিষ্টার ওসমান গনি।

 

ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে শতাধিক রোগী উপস্থিত হন। আগত রোগীদের প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।


ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন