বাংলাদেশ, জেলার সংবাদ

সাতক্ষীরায় ধান বোঝাই নিজ ট্রলিরচাপায় চালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ৬ই মে ২০২৬ ০৯:৫৯:৪৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাতক্ষীরা সদরের কদমতলা বাজারে ধান বোঝাই ট্রলি উল্টে চালক গনেশ সরকার (৪৫) নিহত হয়েছেন। বুধবার বিকেলে নিজের চালিত ট্রলির নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। নিহত গনেশ সরকার সদর উপজেলার বাঁশতলা গ্রামের বিরিঞ্চি সরকারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে পায়রাডাঙা গ্রাম থেকে নিজের ট্রলিতে ধান বোঝাই করে কদমতলা বাজারের উদ্দেশ্যে রওনা হন গনেশ। বিকেল পৌনে ৫টার দিকে কদমতলা বাজার এলাকায় একটি মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। 

 

এতে তিনি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধান বোঝাই ট্রলিটি মোড় ঘোরার সময় এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে নিশ্চিত করেছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন