কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক মারাত্মকভাবে আহত হয়েছে। রবিবার(১২ জুলাই ) দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ফ্লোরের মাটি কাটার কাজ করছিলেন। এ সময় শ্রমিক রফিকুল ইসলাম কোদাল দিয়ে মাটিতে কোপ দিলে সেখানে পূর্ব থেকে লুকিয়ে রাখা পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।
এতে রফিকুল ইসলামর দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম হয় এবং বিস্ফোরণের সময় পাশে থাকা আরেক শ্রমিক কামরুল হাসানও (৩০) গুরুতর আহত হন এবং তার ডান পায়ে জখম হয়। আহত রফিকুল ইসলাম বাজারগ্রাম এলাকার আব্দুল গফফারের পুত্র এবং কামরুল হাসানও এক গ্রামের বাসিন্দা।
ঘটনার পরপরই উপস্থিত জনতা আহতদের উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, তোপধ্বনিসহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহৃত আতশবাজি হতে পারে। যা অনেক আগের। পুরাতন ভবনে থেকে গিয়েছিল। কোদালের আঘাতে ফেটেছে।
ডিবিসি/আরপিডি