বাংলাদেশ, জেলার সংবাদ

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নে একটি মৎস্য ঘের থেকে জিন্নাত আলী (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে ইউনিয়নের সর্বকাশেমপুর আবাসন প্রকল্পের উত্তর-পশ্চিম পাশে দাউদ মাস্টারের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত জিন্নাত আলী সর্বকাশেমপুর গ্রামের মো. মোহর আলী সরদারের ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে মৎস্য ঘেরের পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে সকাল ৭টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।


সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, মরদেহের ডান চোখের ওপর কপালে, ডান কানের পেছনে এবং মাথার ডান পাশে ধারালো অস্ত্রের গভীর ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ঘেরের পানিতে ফেলে রেখে গেছে।


তিনি আরও জানান, পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন