জেলার সংবাদ

সাতক্ষীরায় কার্বাইড দিয়ে পাকানো অপরিপক্ক ২২৫ মণ আম জব্দ

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাতক্ষীরায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কার্বাইড দিয়ে পাকানো প্রায় ৯ হাজার কেজি ( ২২৫ মণ) অপরিপক্ব আম জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে সদর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ এই বিষাক্ত আম উদ্ধার করে। পরে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জব্দকৃত আমগুলো ধ্বংস করা হয়।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওই ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাক থেকে ৩৫১ ক্যারেট ভর্তি প্রায় ৯ হাজার কেজি আম জব্দ করা হয়। অধিক মুনাফার আশায় অসাধু ব্যবসায়ীরা অপরিপক্ব আমে বিষাক্ত কার্বাইড মিশিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করার চেষ্টা করছিল।

 

পরবর্তীতে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকির বিষয়টি বিবেচনা করে বুধবার দুপুরে জব্দকৃত সব আম শহরের বিনেরপোতা এলাকার ভাগাড়ে নিয়ে বিনষ্ট করা হয়। 

 

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত জানান, সাধারণ মানুষের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন