বাংলাদেশ, জেলার সংবাদ

সাতক্ষীরায় সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া নদীতে এক জেলের জালে আনুমানিক ১০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়েছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে মাছ ধরার সময় কচ্ছপটি জালে আটকা পড়লে ওই জেলে সেটি নিজের বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে শনিবার (১৩ জুন) দুপুরে আশিক ও সাইফুল ইসলাম নামের দুই স্থানীয় যুবকের উদ্যোগে কচ্ছপটি উদ্ধার করা হয়। এরপর কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) মাধ্যমে কচ্ছপটিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া বন স্টেশনে হস্তান্তর করা হয়।

 

কলাগাছিয়া বন স্টেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম কচ্ছপটি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, এটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। কচ্ছপটি বিরল প্রজাতির হলেও এর নির্দিষ্ট প্রজাতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, যা বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ বিষয়ে পরবর্তী আইনি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন