বাংলাদেশ

সাতক্ষীরা আদালতে ৬০ হাজার মামলার জট

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই নভেম্বর ২০২৫ ০৮:৫৭:১১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তীব্র জনবল আর অবকাঠামো সংকটে বিঘ্নিত হচ্ছে সাতক্ষীরা জেলা জজ আদালতের কার্যক্রম। এর ফলে প্রায় ৬০ হাজার মামলা নিষ্পত্তি না হওয়ায় বড় ধরনের জট বেধেঁছে। মামলার এই দীর্ঘসূত্রতায় ভোগান্তি বাড়ছে বিচারপ্রার্থীদের, বছরের পর বছর ধরে তাদের আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে।

জেলার আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা বর্তমানে ৫৭ হাজার ১০৬টি। অথচ বিচারক ও সহায়ক কর্মচারী সংকটে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। নতুন বিচারক নিয়োগ পেলেও অবকাঠামো সংকটে বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। বিচারপ্রার্থীরা অভিযোগ করেন, এতে তাদের অর্থ ও সময়ের অপচয় হচ্ছে।

 

সাতক্ষীরার তিনতলা আদালত ভবনে কার্যক্রম চলছে ১৭টি আদালতের। নতুন করে আরও ১৬টি আদালত সৃষ্টি হলেও অবকাঠামো সংকটে বিচারকরা সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছেন না।

 

এ অবস্থায় মামলা জট কমাতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা আবু সুফিয়ান।

 

অবকাঠামো উন্নয়নসহ জনবল বাড়াতে আহ্বান জানিয়েছেন সরকারি কৌঁশুলী এ. অসীম কুমার মন্ডল। সেবা প্রার্থীরা মামলা জট কমানোর পাশাপাশি অবকাঠামো সংকট নিরসণে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন